হোম » ছত্রাকনাশক »
ধানের খোলপড়া,বাদামী দাগ রোগ সহ ছত্রাকজনিত রোগ দমনে অধিক কার্যকরী
ব্যবহারের উপকারিতাঃ
- বন্ড ২৫০ ই সি সিস্টেমিক বা প্রবাহমান ছত্রাকনাশক,যা গাছের যেকোন জায়গায় প্রয়োগ করলে গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে।
- ইহা রোগ প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়।
- বন্ড ২৫০ ই সি ছত্রাক নির্মূলকারী হিসেবে ব্যবহার হয়।
- এই গ্রুপের ছত্রাকনাশক ছত্রাকের কোষের দেয়ালে আক্রমন করে, যাতে করে দেয়াল ভেঙ্গে কোষ বৃদ্ধি থেমে যায়,ফলে ছত্রাক বাড়তে পারে না।
- আরগেস্টেরল নামক একটি উপাদান ছত্রাকের কোষ প্রাচীর সুগঠিত রাখে। ডাইফেনোকোনাজল ছত্রাকনাশক আরগেস্টেরল উৎপাদনে বাঁধা দেয়, ফলে ছত্রাকের কোষ প্রাচীর ভেঙ্গে যায় এবং ছত্রাকের বৃদ্ধি থেমে যায়। এভাবেই বন্ড ২৫০ ই সি ছত্রাক দমন করে ফসলের সুরক্ষা প্রদান করে।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | ধান |
| বালাই | খোল পোড়া বা বাদামী দাগ রোগ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ১০ মিলি |
| একরে | ২০০ মিলি |
| ফসলের পর্যায় | ধানের চারা রোপণ এর পর ৩০-৩৫ দিন এর মধ্যে । পরবর্তী দুই স্প্রে ২০ দিন অন্তর অন্তর যদি সমস্যা দেখা দেয়। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |
| ফসল | আম |
| বালাই | অ্যানথ্রাকনোজ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ মিলি |
| একরে | ১০০ মিলি |
| ফসলের পর্যায় | আমের গুটি মার্বেল দানার সমান হবার পর থেকে আম সংগ্রহ করার আগ পর্যন্ত ২০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |
| ফসল | কলা |
| বালাই | সিগাটোকা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ মিলি |
| একরে | ১০০ মিলি |
| ফসলের পর্যায় | কলার চারা রোপণের ৩০-৩৫ দিন পর প্রথম স্প্রে করতে হবে। দরকার হলে ২০-২৫ দিন অন্তর অন্তর স্প্রে চালিয়ে যেতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |
| ফসল | পেঁয়াজ |
| বালাই | পার্পল ব্লোচ বা আগামরা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ মিলি |
| একরে | ১০০ মিলি |
| ফসলের পর্যায় | বীজতলায় চারার উচ্চতা ১-১.৫ ইঞ্চি হলে প্রথম স্প্রে দিতে হবে । এরপর ১০ দিন অন্তর অন্তর ২ বার স্প্রে দেওয়া যেতে পারে (প্রয়োজন হলে) । মূল জমিতে চারা লাগানোর ১২-১৫ দিন পর এবং ১০-১৫ দিন অন্তর অন্তর ৩-৪ বার স্প্রে দিতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |