হোম » ছত্রাকনাশক » ব্যাকট্রল ২০ ডব্লিউ পি

ব্যাকট্রল ২০ ডব্লিউ পি

বিসমার্থিওজল ২০%

প্যাক সাইজ

  • ২৫০ গ্রাম
  • ১০০ গ্রাম

ধানের বি এল বি (ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট) রোগ দমনে বাংলাদেশে অন্যতম ব্যাকট্রল ২০ ডব্লিউ পি

ব্যবহারের উপকারিতাঃ

  • ব্যাকট্রল ২০ ডব্লিউ পি উচ্চ গুনগত মান সম্পন্ন প্রবাহমান ছত্রাকনাশক/ ব্যাকটেরিয়ানাশক যা গাছে প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পরে।
  • প্রতিরোধক ও প্রতিষেধক গুন সম্পন্ন অর্থাৎ রোগ আক্রমনের আগে অথবা পরে উভয় সময় ই ব্যবহার করা যায়।
  • ধানের ব্যাকটেরিইয়াল লিফ ব্লাইট ( বি এল বি )দমনে অত্যন্ত কার্যকরী।
  • আধুনিক যুগের ছত্রাকনাশক গুলোর মধ্যে ব্যাকট্রল ২০ ডব্লিউ পি অন্যতম।ইহা জমিতে প্রয়োগ করলে ছত্রাকের মাইসেলিয়াম বৃদ্ধি বন্ধ করে দিয়ে, ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয়।
  • ধানের জমিতে প্রয়োগ করলে ধানের শীষের দৈর্ঘ্য বড় হয়। ধানের মা পাতা কে চওড়া ও সবুজ করে,ধানের পুষ্ট দানার সংখ্যা বেড়ে যায় এবং চিটার পরিমান কমায়। ধানের খড় দাগমুক্ত রাখে।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলধান
বালাইবি এল বি (ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট)
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য৪০ গ্রাম
একরে৮০০ গ্রাম
ফসলের পর্যায়ধান রোপণের পর সর্বাধিক কুশি পর্যায়ে ৩৫-৪০ দিন বয়সে একবার এবং শীষ আসার পূর্ব মুহূর্তে ৫০-৫৫ দিন বয়সে একবার স্প্রে করতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।
ফসলআলু
বালাইলেইট ব্লাইট
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য২০ গ্রাম
একরে৪০০ গ্রাম
ফসলের পর্যায়বীজ বপন এর ১৫-২০ দিন পর । স্প্রে চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ৫০-৫৫ দিন পর্যন্ত।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।