হোম » ছত্রাকনাশক »
পেঁয়াজ, সরিষা, মরিচসহ কুমড়াজাতীয় ফসলের রোগ দমনে শেল্টার ৫২.৫ ডব্লিউ পি অধিক কার্যকরী ও নির্ভরযোগ্য।
ব্যবহারের উপকারিতাঃ
- শেল্টার ৫২.৫ ডব্লিউ পি স্পর্শক গুন সম্পন্ন ছত্রাকনাশক হিসেবে কাজ করে, যা ছত্রাকের মাইসেলিয়াম বৃদ্ধিতে বাধা প্রদান করে গাছ কে রোগ মুক্ত রাখে।
- শেল্টার ৫২.৫ ডব্লিউ পি অন্তর্বাহী বা প্রবাহমান বা সিস্টেমিক গুন সম্পন্ন ছত্রাক নাশক যা গাছের যেকোন অংশে প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে।
- ইহা প্রতিরোধক ও প্রতিষেধক গুন সম্পন্ন ছত্রাকনাশক অর্থাৎ রোগ আক্রমনের আগে ও পড়ে উভয় সময়ই ব্যবহার করা যায়।
- শেল্টার ৫২.৫ ডব্লিউ পি ছত্রাক নির্মূলকারী হিসেবে কাজ করে।
- শেল্টার ৫২.৫ ডব্লিউ পি ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম নামক দুইটি ছত্রাকের সমন্বয়ে গঠিত একটি অধিক কার্যকরী ছত্রাকনাশক। এর মধ্যে ইপ্রোডিয়ন ছত্রাকের ডি এন এ ও আর এন এ এর সিনথেসিসে বাধা প্রদান করে এবং গাছকে ছত্রাকের আক্রমন থেকে রক্ষা করে। ইহা ছত্রাকের স্পোর জার্রমিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।
- কার্বেন্ডাজিম ছত্রাকের মাইক্রোটিউবুল গঠনে বাধা দেয়, ফলে ছত্রাকের কোষ বিভাজন বন্ধ হয়ে ছত্রাকের বৃদ্ধি ও প্রজনন নষ্ট হয় এবং শেষ পর্যন্ত ছত্রাকের মৃত্যু ঘটায়। এছাড়াও কার্বেন্ডাজিম ছত্রাকের প্রোটিন সংশ্লেষণ এবং কোষের মাইটোকন্ড্রিয়াল শ্বসনে বাধা দিয়ে ছত্রাক দমন করে। এভাবে শেল্টার ৫২.৫ ডব্লিউ পি দুই টি ছত্রাকনাশকের কার্যকারীতায় সফল ভাবে ছত্রাক দমন করে।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | শসা/ কুমড়া জাতীয় সবজি |
| বালাই | পাঊডারী মিলডিঊ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৪০০গ্রাম |
| ফসলের পর্যায় | ফসলের বাড়ন্ত সময়ে রোগ দেখা দিলে ব্যাবহার করুন। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |

| ফসল | সরিষা |
| বালাই | পাতায় দাগ রোগ বা লিফ স্পট |

| ফসল | মরিচ |