ধান,চা এবং সবজির মাকড় দমনে কার্যকরী সমাধান।
ব্যবহারের উপকারিতাঃ
- স্পর্শ ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়।
- পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
- ইহা যেহেতু একটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন মাকড়নাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস ভেদ করে পাতার নীচের স্তরে পৌঁছাতে সক্ষম, ফলে পাতার উল্টো পাশে অবস্থানরত মাকড় সহজে মারা যায়।
- মাকড় দমনে সবচেয়ে কার্যকর।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | ধান |
| বালাই | বাদামী গাছ ফড়িং, পামরী পোকা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০মি লি |
| একরে | ৪০০ মি লি |
| ফসলের পর্যায় | ফসলের বাড়ন্ত সময়ে প্রতি গোছা ধান গাছে ৪টি পূর্ণবয়স্ক পোকা দেখা দিলে ব্যবহার করুন। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
| ফসল | চা |
| বালাই | লাল মাকড় |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২৫ মি লি |
| একরে | ৫০০ মি লি |
| ফসলের পর্যায় | ফসলের বাড়ন্ত সময়ে জমিতে ক্ষুদ্রপোকা দেখা গেলে ২০-২৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
| ফসল | পাট, শসা, পটল, তরমুজ |
| বালাই | লাল মাকড় |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২৫ মি লি |
| একরে | ৫০০ মি লি |
| ফসলের পর্যায় | ফসলের বাড়ন্ত সময়ে জমিতে ক্ষুদ্রপোকা দেখা গেলে ১৫ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | বিকালে স্প্রে করার চেষ্টা করুন। |
| ফসল | বেগুন |
| বালাই | ফল ছিদ্রকারী পোকা, লাল মাকড় |