হোম » ছত্রাকনাশক »
ধানের বি এল বি (ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট) রোগ দমনে বাংলাদেশে অন্যতম ব্যাকট্রল ২০ ডব্লিউ পি
ব্যবহারের উপকারিতাঃ
- ব্যাকট্রল ২০ ডব্লিউ পি উচ্চ গুনগত মান সম্পন্ন প্রবাহমান ছত্রাকনাশক/ ব্যাকটেরিয়ানাশক যা গাছে প্রয়োগ করলে সমস্ত গাছে ছড়িয়ে পরে।
- প্রতিরোধক ও প্রতিষেধক গুন সম্পন্ন অর্থাৎ রোগ আক্রমনের আগে অথবা পরে উভয় সময় ই ব্যবহার করা যায়।
- ধানের ব্যাকটেরিইয়াল লিফ ব্লাইট ( বি এল বি )দমনে অত্যন্ত কার্যকরী।
- আধুনিক যুগের ছত্রাকনাশক গুলোর মধ্যে ব্যাকট্রল ২০ ডব্লিউ পি অন্যতম।ইহা জমিতে প্রয়োগ করলে ছত্রাকের মাইসেলিয়াম বৃদ্ধি বন্ধ করে দিয়ে, ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয়।
- ধানের জমিতে প্রয়োগ করলে ধানের শীষের দৈর্ঘ্য বড় হয়। ধানের মা পাতা কে চওড়া ও সবুজ করে,ধানের পুষ্ট দানার সংখ্যা বেড়ে যায় এবং চিটার পরিমান কমায়। ধানের খড় দাগমুক্ত রাখে।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | ধান |
| বালাই | বি এল বি (ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট) |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৪০ গ্রাম |
| একরে | ৮০০ গ্রাম |
| ফসলের পর্যায় | ধান রোপণের পর সর্বাধিক কুশি পর্যায়ে ৩৫-৪০ দিন বয়সে একবার এবং শীষ আসার পূর্ব মুহূর্তে ৫০-৫৫ দিন বয়সে একবার স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
| ফসল | আলু |
| বালাই | লেইট ব্লাইট |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৪০০ গ্রাম |
| ফসলের পর্যায় | বীজ বপন এর ১৫-২০ দিন পর । স্প্রে চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ৫০-৫৫ দিন পর্যন্ত। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
