হোম » ছত্রাকনাশক »
ধানের ব্লাস্ট রোগ দমন সহ ফসলের ছত্রাক জনিত রোগ দমনে অধিক কার্যকরী
ব্যবহারের উপকারিতাঃ
- ডায়মেনশন ৭৫ ডব্লিউ জি অন্তর্বাহী গুণসম্পন্ন ছত্রাকনাশক যা ধানের ব্লাস্ট দমনে পরীক্ষিত ও নির্ভরযোগ্য সমাধান।
- দুইটি আধুনিক উপাদানের মিশ্রন যা প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে, ফলে ফসলের বহুবিধ রোগ দমনে যেকোন সময় প্রয়োগেও সমান কার্যকরী।
- ব্যবহারে ধানের ব্লাস্ট দমনের পাশাপাশি গুণগত মান সম্পন্ন ফলন নিশ্চিত করে।
- ডায়মেনশন ৭৫ ডব্লিউ জি ছত্রাক নির্মূলকারী হিসেবে কাজ করে।
- ডায়মেনশন ৭৫ ডব্লিউ জি টেবুকোনাজল ও ট্রাইফ্লক্সিস্ট্রবিন দুইটি আধুনিক উপাদানের মিশ্রণ যা সফল ভাবে ছত্রাক দমন করে। টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, ছত্রাকের কোষের দেয়ালে আক্রমন করে যাতে করে দেয়াল ভেঙ্গে কোষ বৃদ্ধি থেমে যায়, ফলে ছত্রাক বাড়তে পারে না।
- আরগেস্টেরল নামক উপাদান ছত্রাকের কোষ প্রাচীর সুগঠিত রাখে। টেবুকোনাজল এই আরগেস্টেরল উৎপাদনে বাধা দেয়। ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের ছত্রাকনাশক ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার রেসপিরেশান বাধা দেয়, এতে ছত্রাকের কোষে শক্তি উৎপাদন ব্যহত হয়ে ছত্রাকের বৃদ্ধি থেমে যায়। ডায়মেনশন ৭৫ ডব্লিউ জি এভাবেই সফল ভাবে ছত্রাক দমন করে ফসলের সুরক্ষা প্রদান করে।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | ধান |
| বালাই | খোল পোড়া |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৪ গ্রাম |
| একরে | ৮০গ্রাম |
| ফসলের পর্যায় | ধানের চারা রোপণ এর পর ৩০-৩৫ দিন এর মধ্যে । পরবর্তী দুই স্প্রে ২০ দিন অন্তর অন্তর যদি সমস্যা দেখা দেয়। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |
| ফসল | ধান |
| বালাই | ব্লাস্ট |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৬ গ্রাম |
| একরে | ১২০ গ্রাম |
| ফসলের পর্যায় | ধানের চারা রোপণ এর পর ৩০-৩৫ দিন এর মধ্যে । পরবর্তী দুই স্প্রে ২০ দিন অন্তর অন্তর যদি সমস্যা দেখা দেয়। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। |
| ফসল | পেঁয়াজ |
| বালাই | পার্পল ব্লচ বা আগামরা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৪ গ্রাম |
| একরে | ৮০ গ্রাম |
| ফসলের পর্যায় | বীজতলায় চারার উচ্চতা ১-১.৫ ইঞ্চি হলে প্রথম স্প্রে দিতে হবে । এরপর ১০ দিন অন্তর অন্তর ২ বার স্প্রে দেওয়া যেতে পারে (প্রয়োজন হলে) । মূল জমিতে চারা লাগানোর ১২-১৫ দিন পর এবং ১০-১৫ দিন অন্তর অন্তর ৩-৪ বার স্প্রে দিতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
| ফসল | কলা |
| বালাই | সিগাটোকা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ গ্রাম |
| একরে | ১০০ গ্রাম |
| ফসলের পর্যায় | কলার চারা রোপণের ৩০-৩৫ দিন পর প্রথম স্প্রে করতে হবে। দরকার হলে ২০-২৫ দিন অন্তর অন্তর স্প্রে চালিয়ে যেতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
| ফসল | আম |
| বালাই | এনথ্রাকনোজ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ গ্রাম |
| একরে | ১০০ গ্রাম |
| ফসলের পর্যায় | আমের গুটি মার্বেল দানার সমান হবার পর থেকে আম সংগ্রহ করার আগ পর্যন্ত ২০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
| ফসল | সবজি |
| বালাই | পাতায় দাগ রোগ, এনথ্রাকনোজ, পাউডারী মিলডিউ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ৫ গ্রাম |
| একরে | ১০০ গ্রাম |
| ফসলের পর্যায় | ফসলের বাড়ন্ত সময়ে প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |