হোম » ছত্রাকনাশক » ফিলথেন এম ৪৫

ফিলথেন এম ৪৫

ম্যানকোজেব ৮০%

প্যাক সাইজ

  • ১ কেজি
  • ৫০০ গ্রাম
  • ১০০ গ্রাম

আলু, টমেটোর আর্লি ব্লাইট, লেইট ব্লাইট রোগ দমন সহ অন্যান্য ফসলের রোগ দমনে অধিক কার্যকরী।

ব্যবহারের উপকারিতাঃ

  • ফিলথেন এম ৪৫ স্থানীয় উচ্চ ভেদন ক্ষমতা বিশিষ্ট ছত্রাকনাশক।
  • এটি স্পর্শক ও প্রতিরোধক ক্রিয়া সম্পন্ন হওয়ায় যেখানে স্প্রে পড়ে শুধু সেখানেই থাকে,সমস্ত গাছে ছড়িয়ে পড়ে না।
  • রোগ হওয়ার পূর্বে ব্যবহার করলে পাতার উপর আবরণ তৈরী করে ছত্রাকের আক্রমণ প্রতিহত করে।
  • ফিলথেন এম ৪৫ প্রতিরোধক ও প্রতিষেধক গুন সম্পন্ন ছত্রাকনাশক।
  • ফিলথেন এম ৪৫ ফসলে ব্যবহার করলে বাতাসের সাহায্যে ইহা আইসোথায়োসায়ানেটে রূপান্তরিত হয়ে ছত্রাকের এনজাইম নষ্ট করে, ছত্রাক ধ্বংস করে।
  • ইহা ছত্রাকের অঙ্কুরোধগম রোধক হিসেবে কাজ করে। এটি গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে ফলে ছত্রাক গাছের সংস্পর্শে আসা মাত্র মারা যায় ।
  • ম্যানকোজেব এর ম্যাঙ্গানিজ ও জিঙ্ক আয়ন ছত্রাকের কোষের শ্বাস-প্রশ্বাসে জড়িত এনজাইমের কাজে বাঁধা দিয়ে ছত্রাক কে মেরে ফেলে।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলআলু
বালাইআর্লি ব্লাইট,লেট ব্লাইট
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য২০ গ্রাম
একরে৮০০গ্রাম
ফসলের পর্যায়বীজ বপন এর ১৫-২০ দিন পর । চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ৫০-৫৫ দিন পর্যন্ত।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যরোগের ব্যাপকতা বৃদ্ধি পেলে ৭০ - ৮০% পর্যন্ত ফলন কমে যায়। প্রয়োজনে ৫-৭ দিন পর পর স্প্রে করুন
ফসলটমেটো
বালাইআর্লি ব্লাইট,লেট ব্লাইট
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য২০ গ্রাম
একরে৮০০গ্রাম
ফসলের পর্যায়চারা লাগানোর ২০-২৫ দিন পর । চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ফসল তোলা পর্যন্ত যদি দরকার হয় ।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যরোগের ব্যাপকতা বৃদ্ধি পেলে ৭০ - ৮০% পর্যন্ত ফলন কমে যায়। প্রয়োজনে ৫-৭ দিন পর পর স্প্রে করুন
ফসলআম
বালাইঅ্যানথ্রাকনোজ
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য২০ গ্রাম
একরে৮০০গ্রাম
ফসলের পর্যায়আমের গুটি মার্বেল দানার সমান হবার পর থেকে আম সংগ্রহ করার আগ পর্যন্ত ২০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।
ফসলপেঁয়াজ
বালাইপার্পল ব্লোচ বা আগামরা
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য২০ গ্রাম
একরে৮০০গ্রাম
ফসলের পর্যায়বীজতলায় চারার উচ্চতা ১-১.৫ ইঞ্চি হলে প্রথম স্প্রে দিতে হবে । এরপর ১০ দিন অন্তর অন্তর ২ বার স্প্রে দেওয়া যেতে পারে (প্রয়োজন হলে) । মূল জমিতে চারা লাগানোর  ১২-১৫ দিন পর এবং  ১০-১৫ দিন অন্তর অন্তর ৩-৪ বার স্প্রে দিতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।