হোম » ছত্রাকনাশক » ফ্লাশ ৫ ই সি

ফ্লাশ ৫ ই সি

হেক্সাকোনাজল ৫%

প্যাক সাইজ

  • ৫০০ মিলি
  • ৪০০ মিলি
  • ১০০ মিলি

ফ্লাশ ৫ ই সি ধান, সবজি, আম,কলার ছত্রাক জনিত রোগ দমন করে ফসলের সুরক্ষা প্রদান করে।

ব্যবহারের উপকারিতাঃ

  • ফ্লাশ ৫ ই সি এর অন্তর্বাহী গুণের জন্য গাছের পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, ফলে আক্রান্ত গাছে এমনকি নতুন গজানো পাতাতেও পুনরায় রোগ ছড়াতে পারে না।
  • ফ্লাশ ৫ ইসি অল্প মাত্রায় ব্যবহারে কার্যকর বলে অন্যান্য ছত্রাকনাশকের তুলনায় খরচ কম।
  • ইহা প্রয়োগের পর গাছের সবুজ রং ও সতেজতা বৃদ্ধি করে।
  • ফ্লাশ ৫ ইসি ছত্রাকের কোষের দেয়ালে আক্রমন করে যাতে করে দেয়াল ভেঙ্গে কোষ বৃদ্ধি থেমে যায়,ফলে ছত্রাক বাড়তে পারে না।
  • ফ্লাশ ৫ ইসি আরগেস্টেরল উৎপাদনে বাঁধা দেয়, ফলে ছত্রাকের কোষ প্রাচীর ভেঙ্গে যায় এবং ছত্রাকের বৃদ্ধি থেমে যায়। এভাবেই ছত্রাক দমনের মাধ্যমে ফ্লাশ ৫ ই সি ফসলের সুরক্ষা প্রদান করে।

প্রয়োগ পদ্ধতিঃ

ফসলধান
বালাইখোল পোড়া
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য১০ মিলি
একরে২০০ মিলি
ফসলের পর্যায়ধানের চারা রোপণ এর পর ৩০-৩৫ দিন এর মধ্যে । পরবর্তী দুই স্প্রে ২০ দিন অন্তর অন্তর যদি সমস্যা দেখা দেয়।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
ফসলআম
বালাইএনথ্রাকনোজ
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য১০ মিলি
একরে২০০ মিলি
ফসলের পর্যায়আমের গুটি মার্বেল দানার সমান হবার পর থেকে আম সংগ্রহ করার আগ পর্যন্ত ২০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।
ফসলকলা
বালাইসিগাটোকা
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য১০ মিলি
একরে২০০ মিলি
ফসলের পর্যায়কলার চারা রোপণের ৩০-৩৫ দিন পর প্রথম স্প্রে করতে হবে। দরকার হলে ২০-২৫ দিন অন্তর অন্তর স্প্রে চালিয়ে যেতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।
ফসলসবজি
বালাইপাউডারী মিলডিউ, অ্যানথ্রাকনোজ
প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য১০ মিলি
একরে২০০ মিলি
ফসলের পর্যায়ফসলের বাড়ন্ত সময়ে প্রতিরোধক হিসেবে অথবা রোগ দেখা দেয়ার সাথে সাথে ব্যবহার করতে হবে।
স্প্রে করার উপায়পানির সাথে মিশিয়ে স্প্রে করুন।
অন্য কোন বিবেচনা/মন্তব্যব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন।