হোম » ছত্রাকনাশক »
আলু, টমেটোর আর্লি ব্লাইট, লেইট ব্লাইট রোগ দমন সহ অন্যান্য ফসলের রোগ দমনে অধিক কার্যকরী।
ব্যবহারের উপকারিতাঃ
- সিনোজেব ৮০ ডব্লিউ পি একটি বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ একাধিক পদ্ধতিতে একই সময়ে বিভিন্ন ছত্রাকের উপর কাজ করে।
- এটি স্পর্শক ও প্রতিরোধক ক্রিয়া সম্পন্ন হওয়ায় যেখানে স্প্রে পড়ে শুধু সেখানেই থাকে,সমস্ত গাছে ছড়িয়ে পড়ে না।
- রোগ হওয়ার পূর্বে ব্যবহার করলে পাতার উপর আবরণ তৈরী করে ছত্রাকের আক্রমণ প্রতিহত করে।
- ইহাতে ম্যাঙ্গানিজ ও জিংক থাকে, যা গাছকে সবুজ, সবল ও সতেজ করে। ফলে গাছের সালোকসংস্লেশনের মাধ্যমে খাদ্যগ্রহন বেড়ে যায়।
- সিনোজেব ৮০ ডব্লিউ পি ফসলে ব্যবহার করলে বাতাসের সাহায্যে ইহা আইসোথায়োসায়ানেটে রূপান্তরিত হয়ে ছত্রাকের এনজাইম নষ্ট করে, ছত্রাক ধ্বংস করে।
- ইহা ছত্রাকের অঙ্কুরোধগম রোধক হিসেবে কাজ করে। এটি গাছের উপরিভাগে হালকা প্রলেপ সৃষ্টি করে ফলে ছত্রাক গাছের সংস্পর্শে আসা মাত্র মারা যায় । তাই সিনোজেব ৮০ ডব্লিউ পি কে প্রতিরক্ষামূলক ছত্রাকনাশক বলা যায়।
প্রয়োগ পদ্ধতিঃ
| ফসল | আলু |
| বালাই | আর্লি ব্লাইট,লেট ব্লাইট |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৮০০গ্রাম |
| ফসলের পর্যায় | বীজ বপন এর ১৫-২০ দিন পর । চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ৫০-৫৫ দিন পর্যন্ত। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | রোগের ব্যাপকতা বৃদ্ধি পেলে ৭০ - ৮০% পর্যন্ত ফলন কমে যায়। প্রয়োজনে ৫-৭ দিন পর পর স্প্রে করুন |
| ফসল | টমেটো |
| বালাই | আর্লি ব্লাইট,লেট ব্লাইট |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৮০০গ্রাম |
| ফসলের পর্যায় | চারা লাগানোর ২০-২৫ দিন পর । চলতে থাকবে ১৫ দিন অন্তর অন্তর ফসল তোলা পর্যন্ত যদি দরকার হয় । |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | রোগের ব্যাপকতা বৃদ্ধি পেলে ৭০ - ৮০% পর্যন্ত ফলন কমে যায়। প্রয়োজনে ৫-৭ দিন পর পর স্প্রে করুন |
| ফসল | আম |
| বালাই | অ্যানথ্রাকনোজ |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৮০০গ্রাম |
| ফসলের পর্যায় | আমের গুটি মার্বেল দানার সমান হবার পর থেকে আম সংগ্রহ করার আগ পর্যন্ত ২০ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |
| ফসল | পেঁয়াজ |
| বালাই | পার্পল ব্লোচ বা আগামরা |
| প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য | ২০ গ্রাম |
| একরে | ৮০০গ্রাম |
| ফসলের পর্যায় | বীজতলায় চারার উচ্চতা ১-১.৫ ইঞ্চি হলে প্রথম স্প্রে দিতে হবে । এরপর ১০ দিন অন্তর অন্তর ২ বার স্প্রে দেওয়া যেতে পারে (প্রয়োজন হলে) । মূল জমিতে চারা লাগানোর ১২-১৫ দিন পর এবং ১০-১৫ দিন অন্তর অন্তর ৩-৪ বার স্প্রে দিতে হবে। |
| স্প্রে করার উপায় | পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। |
| অন্য কোন বিবেচনা/মন্তব্য | ব্যবহারের পূর্বে অল্প পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর স্প্রে মেশিনে ঢেলে স্প্রে করুন। |